ভলিউম ১
বাসীরাহর আলো
সিরিজের প্রথম ভলিউম। ৫টি পর্বে ৩৪টি অধ্যায়ে একজন মুসলিম উদ্যোক্তার চিন্তার ভিত্তি: দুনিয়া আর আখিরাতের ভারসাম্য, রিজিকের প্রকৃত উৎস, চরিত্রকে পুঁজি হিসেবে দেখা, বাজার ও প্রতিষ্ঠান, আর অহংকারহীন নেতৃত্ব।
- অধ্যায়
- ৩৪
- পর্ব
- ৫
- ফরম্যাট
- মূল্য
- ফ্রি
ভেতরে যা আছে
প্রতিটি অধ্যায় একই কাঠামোয় লেখা, যাতে পড়া শেষে হাতে কিছু থাকে:
- একটা আয়াত বা হাদিস দিয়ে শুরু
- সেখান থেকে একটা বিজনেস কনসেপ্ট
- ইতিহাসের কেস স্টাডি, নাম-ধরা ফ্রেমওয়ার্ক আর রিসার্চসহ
- নিজের ব্যবসায় প্রয়োগের তিনটি ধাপ
কিছু অধ্যায়ের বিষয়
- মুসলিমদের অধঃপতন: কোন আখ্যান আমাদের পিছিয়ে থাকা মেনে নিতে শিখিয়েছে
- রিজিক: তোমার ব্যবসা রিজিক দেয় না
- খাদিজা (রা.): পুঁজি, আস্থা ও সঠিক মানুষ বাছাই
- মদিনার বাজারের ব্র্যান্ড স্ট্র্যাটেজি
- ইউসুফ (আ.)-এর দুর্ভিক্ষ পরিকল্পনা আর সাপ্লাই চেইন সংকট
- অহংকারহীন ক্ষমতা
পাঁচটি পর্ব
- পর্ব ১: Wake Up৪টি অধ্যায়। মুসলিম উম্মাহ কোথায় দাঁড়িয়ে, আর কেন জেগে ওঠা দরকার।
- পর্ব ২: The Inner Entrepreneur৮টি অধ্যায়। রিজিক, নিয়্যাহ আর ভেতরের মানুষটা, যে ব্যবসা চালায়।
- পর্ব ৩: Character Is Capital৬টি অধ্যায়। চরিত্র আর আস্থাই আসল পুঁজি।
- পর্ব ৪: Markets, Wealth & Institutions৭টি অধ্যায়। বাজার, সম্পদ আর প্রতিষ্ঠান গড়ার নীতি।
- পর্ব ৫: Strategy & Leadership৯টি অধ্যায়। সংকট, কৌশল আর অহংকারহীন নেতৃত্ব।
প্রশ্ন
সত্যিই ফ্রি?
হ্যাঁ। কোনো ইমেইল, ফোন নম্বর বা সাইনআপ লাগবে না। সরাসরি ডাউনলোড।
ফাইলটা অন্যদের পাঠাতে পারব?
অবশ্যই, যত খুশি। শুধু লেখা বদলাবেন না বা বিক্রি করবেন না।
রেফারেন্সগুলো কতটা নির্ভরযোগ্য?
প্রকাশের আগে প্রতিটি আয়াত আর হাদিসের রেফারেন্স আলাদাভাবে যাচাই করা হয়। কোনো ভুল চোখে পড়লে কমিউনিটিতে জানান, পরের সংস্করণে ঠিক হবে।
ছাপা বই পাওয়া যাবে?
আপাতত শুধু PDF। ছাপা সংস্করণের পরিকল্পনা হলে এখানেই জানানো হবে।